প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী আব্দুল-রহমান আল-থানি। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জার্মানির মিউনিখ নিরাপত্তা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগদানের আগে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এ ছাড়া মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে সকালে উইমেন পলিটিক্যাল লিডারসের (ডব্লিউপিএল) সভাপতি সিলভানা কোচ-মেহরিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে গতকাল বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মিউনিখ পৌঁছান শেখ হাসিনা। টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম বিদেশ সফর।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম