রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

গাজীপুরে চির নিদ্রায় শায়িত অভিনেতা আহমেদ রুবেল


DhakaReport24.com || 2024-02-08 21:10:45
গাজীপুরে চির নিদ্রায় শায়িত অভিনেতা আহমেদ রুবেল

অভিনেতা আহমেদ রুবেলের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৮ পেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় গাজীপুর সিটি করপোরেশন কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে দুপুরের পর তার মরদেহ ঢাকা হতে নিজ বাড়িতে আনা হয়। পরে জয়দেবপুর রাজবাড়ি মাঠে বিকেল ৫টায় নামাজে জানাযা অনুষ্ঠিত হয়৷

তার মরদেহ বাড়িতে আনার পর থেকে বন্ধুবান্ধব, স্বজন, প্রতিবেশী ও ভক্তরা ভিড় করেন। তার নামাজে জানাযায় স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলসহ গণ্যমান্য লোকজন অংশগ্রহণ করেন।

আহমেদ রুবেল গাজীপুরের রাণী বিলাসমনি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতেন। আহমেদ রুবেলের বাবা শিক্ষাবিদ অধ্যাপক আয়েশ উদ্দিন জেলা শিল্পকলা একাডেমী, গাজীপুরের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘসময় সাংস্কৃতিক কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন। তার বাবা সাহিত্য ও সংস্কৃতি চর্চায় অগ্রণী ভূমিকা রেখেছেন।

‘পেয়ারার সুবাস’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে এসে মাথা ঘুরে পড়ে যান। পরে তাকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহমেদ রুবেল ওই সিনেমায় অভিনয় করেছেন।

আহমেদ রুবেল ১৯৬৮ সালের ৩ মে চাঁপাইনবাবগঞ্জ শহরের রাজারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম আয়েশ উদ্দিন। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে ঢাকার গাজীপুরে স্থায়ীভাবে বসবাস করছিলেন। প্রয়াত সেলিম আল দীনের ঢাকা থিয়েটার থেকে আহমেদ রুবেলের অভিনয় যাত্রা। তার প্রথম নাটক গিয়াস উদ্দিন সেলিমের স্বপ্নযাত্রা।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম