পরিবেশের জন্য কাজ করতে প্রকল্পের আশায় বসে না থেকে সরকারি বা নিজস্ব উদ্যোগে কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে পরিবেশ অধিদপ্তরে বায়ু দূষন রোধে নতুন প্রকল্প ‘এনভায়রেন্টমেন্ট সাসটেইনেবেলিটি ট্রান্সফরমেশন’-এর পরামর্শ বিষয়ক কর্মশালায় উপস্থিত হয়ে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী আরও বলেন, প্রকল্পের মেয়াদ পাঁচ বছর আছে আর এই সময়ের মধ্যেই শেষ করতে হবে, সময় বাড়ানো যাবেনা।
এ সময় সাবের হোসেন চৌধুরী বলেন ঢাকা শহর বায়ু দূষনের তালিকায় শীর্ষে থাকে। তাই এই প্রকল্প বাস্তবায়ন খুব জরুরি। আর এই প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে প্রকল্পভিত্তিক কাজের চিন্তা করে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম