অভিনেতা আহমেদ রেজা রুবেলের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৭ ফেব্রুয়ারি) পাঠানো এক শোকবার্তায় প্রধানমন্ত্রী
মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সন্ধ্যায় ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্সে আসার পর অসুস্থ হয়ে পড়েন রুবেল। তার সর্বশেষ চলচ্চিত্র ‘পেয়ারার সুবাস’ এর প্রিমিয়ার শো উপলক্ষ্যে সেখানে যান তিনি। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত নিকটস্থ স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম