শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

প্রথম দিনে সংরক্ষিত আসনে ৮১০ ফরম বিক্রি, আ. লীগের আয় ৪ কোটির বেশি


DhakaReport24.com || 2024-02-06 19:14:30
প্রথম দিনে সংরক্ষিত আসনে ৮১০ ফরম বিক্রি, আ. লীগের আয় ৪ কোটির বেশি

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রথম দিনে ৫০ হাজার টাকা করে ৮১০টি মনোনয়ন ফরম বিক্রি করে দলটি আয় করেছে ৪ কোটি ৫ লাখ টাকা।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এ ফরম বিক্রি শুরু হয়।ৎ

এদিন সকাল থেকেই আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনতে দলীয় কার্যালয়ের সামনে সমর্থকদের নিয়ে হাজির হতে থাকেন মনোনয়নপ্রত্যাশী নারী প্রার্থীরা। এ সময় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিয়েছেন বিনোদন জগতের কয়েকজন তারকা। এ তালিকায় আছেন সুবর্ণা মুস্তাফা, অপু বিশ্বাস, তারিন জাহান, নিপুণ আক্তার, সৈয়দা কামরুন নাহার শাহনূর, ঊর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, তানভিন সুইটি, রোকেয়া প্রাচীসহ বেশ কয়েকজন। তাদের মধ্যে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত রোকেয়া প্রাচী, ঊর্মিলা শ্রাবন্তী কর, তারিন জাহানসহ বেশ কজন।

এর আগে, গত রোববার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রির তারিখ জানায় আওয়ামী লীগ। আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৪টা পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এ ছাড়া প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সংরক্ষিত নারী আসনে ভোটের তফসিল ঘোষণা করেছে ইসি। তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে ভোটগ্রহণ হবে আগামী ১৪ মার্চ।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম