রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

যান্ত্রিক ত্রুটিতে সাময়িক বন্ধ মেট্রোরেল


DhakaReport24.com || 2024-02-04 15:55:00
যান্ত্রিক ত্রুটিতে সাময়িক বন্ধ মেট্রোরেল

যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক বন্ধ রয়েছে মেট্রোরেল চলাচল। রোববার (৪ ফেব্রুয়ারি) বেলা পৌনে ৩টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্র্যানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) জনসংযোগ কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, কারিগরি ত্রুটি মেরামতে একটি দল কাজ করছে। তবে কারিগরি ত্রুটি কী ধরনের তা জানাননি তিনি।

জানা গেছে, মিরপুরের শেওড়াপাড়া-কাজীপাড়া মাঝামাঝি মেট্রোরেলের ক্যাবল ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। তবে তাৎক্ষণিকভাবে বিষয়টি যাচাই করা সম্ভব হয়নি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম