গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম রবিউল মুক্তাদির চৌধুরী বলেছেন, রাজউকে ঘুষ দিয়ে যে মসজিদের অনুমোদন নিয়েছে, সেখানে নামাজ পড়া নাজায়েজ হবে। সেই মসজিদ ভেঙে ফেলা উচিত।
মঙ্গলবার (৩০) জানুয়ারি সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী বলেন, দুর্নীতি রোধ ও সরকারি ভবন নির্মাণে অপচয় কমানোর চেষ্টা করা হবে। বালিশকাণ্ডের মতো ঘটনা যেন আর না ঘটে এজন্য দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিগ্রহণ করা হবে। মন্ত্রণালয়ের সচিব ও গৃহায়ণের চেয়ারম্যান প্লট নিয়েছেন- এমন অভিযোগের জবাবে মন্ত্রী বলেন, যদি আইনের বাইরে কিছু করা হয়, এক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী বলেন, অপরিকল্পিত নগরায়ন অথবা অপরিকল্পিত গ্রামায়ণ বা গ্রামীণ আবাসন- দুটোই বন্ধ করতে হবে। মানহীন ও অপ্রয়োজনীয় ভবন নির্মাণ করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম