রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2022-01-05 13:15:45
বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন
ফাইল ছবি

নিউজিল্যান্ডের মাটিতে যেকোনো ফরম্যাটেই এটি বাংলাদেশের প্রথম জয়। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড। সেই নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে হারিয়ে টেস্টে ঐতিহাসিক এক জয় পেল বাংলাদেশ। 

নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৫ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো পৃথক বার্তায় তারা এ অভিনন্দন জানান।

টাইগারদের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

বুধবার নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্টে স্বাগতিকদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। ইবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে দুরন্ত জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ড ৩২৮ ও বাংলাদেশ ৪৫৮ রান করেছিল। এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ।

কিউইদের মাটিতে যেকোনো ফরম্যাটে এটিই বাংলাদেশের প্রথম জয়।