শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

খাদ্য অধিদফতরের সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল


DhakaReport24.com || 2024-01-28 17:06:45
খাদ্য অধিদফতরের সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

চলমান বাজার মনিটরিং ও অবৈধ মজুতবিরোধী অভিযান পরিচালনার জন্য মাঠ পর্যায়ের সব কর্মকর্তা ও কর্মচারীকে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনসহ প্রতিদিন নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে খাদ্য অধিদফতর।

মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা ও কর্মচারীকে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনসহ প্রতিদিন নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে খাদ্য অধিদফতর।

এতে বলা হয়, সারা দেশে ধান, চাল, আটা ও ময়দার বাজারমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে খ্যাদ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে সাপ্তাহিক ও সরকারির ছুটির দিনসহ প্রতিদিন বাজার মনিটরিং ও অবৈধ মজুতবিরোধী অভিযান চলমান রয়েছে।

এ পরস্থিতিতে চলমান বাজার মনিটরিং ও অবৈধ মজুতবিরোধী অভিযান পরিচালনার জন্য খাদ্য অধিদফতরের মাঠ পর্যায়ের সব কর্মকর্তা ও কর্মচারীকে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনসহ প্রতিদিন নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।
 
পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্বান্ত বহাল থাকবে বলেও জানিয়েছে খাদ্য অধিদফতর।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম