রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

শান্তিনগরে ফ্লাইওভারের নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার


DhakaReport24.com || 2024-01-18 18:18:00
শান্তিনগরে ফ্লাইওভারের নিচ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

রাজধানীর শান্তিনগর ফ্লাইওভারের নিচ থেকে হামিদ (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। পরে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পল্টন থানার উপপরিদর্শক (এস আই) মিজানুর রহমান বলেন, দুপুরের দিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আশপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা কেবল তার নাম জানতে পেরেছি। প্রযুক্তির সহায়তায় তার পরিচয় জানার চেষ্টা চলছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম