রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে বেতন নেবেন না সালমান এফ রহমান


DhakaReport24.com || 2024-01-18 17:34:45
প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে বেতন নেবেন না সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়া সালমান ফজলুর রহমান (সালমান এফ রহমান) বেতন নেবেন না। 

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এর আগে, গত ১১ জানুয়ারি সালমান ফজলুর রহমানসহ ছয়জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয় সরকার। তখন প্রজ্ঞাপনে জানানো হয়েছিল, উপদেষ্টা পদে থাকার সময় তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সবিধা পাবেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সালমান ফজলুর রহমানের নিয়োগ হবে অবৈতনিক। 

তবে, তিনি উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন মন্ত্রীর পদমর্যাদা পাবেন বলেও এতে জানানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম