রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ


DhakaReport24.com || 2024-01-18 14:20:00
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধান চার্লস হোয়াইটলি।

আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় তারা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ও দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক এবং বৈশ্বিক সংকট নিয়ে আলোচনা করেন। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন।

বৈঠকের পর চার্লস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স বার্তায় বলেন, বৈশ্বিক ও দ্বিপাক্ষিক নানান ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

উল্লেখ্য, ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। বিএনপি বিহীন এ নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় বাংলাদেশ আওয়ামী লীগ। ফলে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ।                                                                                                                  ঢাকারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম