মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান খান ডিম ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে চান জানিয়ে বলেছেন, সাধারণ মানুষ যেন ন্যায্য মূল্যে ডিম কিনতে পারেন সেজন্য ডিম ব্যবসায় সিন্ডিকেট ভাঙতে হবে।
বুধবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ডিমের দাম বৃদ্ধি নিয়ে তিনি বলেন, যারা সিন্ডিকেট করে বিক্রি করে তাদের মানবিক মূল্যবোধ আছে কিনা সেটি বিবেচ্য বিষয়। কঠোর নজরদারির পাশাপাশি তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। সেই সঙ্গে ডিম ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে।
কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, যে ধরনের ব্যবস্থা নিলে সিন্ডিকেট ভাঙে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম