রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

ভিসা প্রক্রিয়া আরও সহজ করার চেষ্টা করবে ভারত


DhakaReport24.com || 2024-01-16 17:03:00
ভিসা প্রক্রিয়া আরও সহজ করার চেষ্টা করবে ভারত

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের নিরাপত্তায় বিজিবি-বিএসএফ সম্পর্ক বাড়ানো হবে। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশিক্ষণের জন্য উদ্যোগ নেয়া হবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সহযোগিতা অব্যাহত রাখতে কাজ করবে ভারত সরকার।’
 
তিনি এসময় আরও জানান, ২০২৩ সালে ১৬ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত। ভিসা প্রক্রিয়া আরও সহজ করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার।

এ সময় প্রণয় ভার্মা বলেন, নিরাপত্তা, অর্থনীতি ও যোগাযোগসহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। আগামী ৫ বছর এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত থাকবে বলে জানান তিনি।
কারিপোর্ট২৪.কম/এমআর /আরএএম