রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ২৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শুক্রবার (১২ জানুয়ারি) সকাল ৬টা থেকে শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৯ হাজার ২৫৯ পিস ইয়াবা, ২৭ গ্রাম হেরোইন, ১ কেজি ৭৯০ গ্রাম গাঁজা, ২০০ টি ইনজেকশন ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম