রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

বুধবারই শপথ নেবে জাতীয় পার্টি


DhakaReport24.com || 2024-01-09 19:19:00
বুধবারই শপথ নেবে জাতীয় পার্টি

জাতীয় পার্টির (জাপা) নবনির্বাচিত ১১ সংসদ সদস্য আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) শপথ নেবেন। মঙ্গলবার (০৯ জানুয়ারি) সন্ধ্যায় দলের যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) শপথ নেবেন জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ। পূর্ব ঘোষিত বৃহস্পতিবারের সভা বাতিল করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টার মধ্যে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত সকল সংসদ সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

এর আগে, মঙ্গলবার দুপুরে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, জাতীয় পার্টির (জাপা) নবনির্বাচিত ১১ সংসদ সদস্য আগামীকাল বুধবার শপথ নিতে যাচ্ছেন না।

তিনি বলেন, দলের চেয়ারম্যান জি এম কাদেরসহ আমাদের অধিকাংশ নবনির্বাচিত সংসদ সদস্য ঢাকার বাইরে রয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টায় নবনির্বাচিত এমপিদের বৈঠক হবে। সেখানে সিদ্ধান্ত হবে কবে শপথ নেব।

প্রসঙ্গত, গত রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১টি আসনে জয়ী হন জাপার প্রার্থীরা। আগের সংসদে দলটির আসন ছিল ২৩। আওয়ামী লীগের ছেড়ে দেওয়া ২৬ আসনের ১৫টিতে স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরেছে জাপার প্রার্থীরা। বাকি বাকি ২৩৯ আসনে অধিকাংশে লাঙলের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে 
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম