রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

২১ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত, বাতিল ৭


DhakaReport24.com || 2024-01-07 21:21:45
২১ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত, বাতিল ৭

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও সহিংসতার অভিযোগে সারাদেশের ৯টি আসনের ২১টি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে নির্বাচনে অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ২০ জনের অধিককে সাজা দেওয়া হয়। সাতটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) সন্ধায় ইসির নির্বাচনি মনিটরিং সেল থেকে এসব তথ্য জানানো হয়।

ভোট স্থগিত হওয়া কেন্দ্রগুলো হলো—

সুনামগঞ্জ-২ : মিরাপুর প্রাথমিক বিদ্যালয় (৭ নং কেন্দ্র), নোয়াগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় (৫৬ নং কেন্দ্র), শুকুরনগর প্রাথমিক বিদ্যালয় (৭০ নং কেন্দ্র)।

কক্সবাজার-১ : চরনদীপ ভূমিহীন প্রাইমারি স্কুল (২৫ নং কেন্দ্র), দক্ষিণ ফুল ছুড়ি প্রাথমিক বিদ্যালয় (৭৪ নং কেন্দ্র), মরংগুনা অসুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮০ নং কেন্দ্র)।

জামালপুর-৫ : জাগির মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৭০ নং কেন্দ্র)।

নরসিংদী-৪ : ইব্রাহীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (১৩৪ নং কেন্দ্র)।

নরসিংদী-৩ : দুলালপুর সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা ( ৫ নং কেন্দ্র), ভিটিচিনাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় ( ৮ নং কেন্দ্র)।

টাঙ্গাইল-২ : কাহেতা সরকারি প্রাথমিক স্কুল (১৬ নং কেন্দ্র)।

কুমিল্লা-৩ : ৭৬ নং গুর্গারাম (ডি.আর) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় (৭৬ নং কেন্দ্র), ধনিরামপুর ডিডিএসওয়াই উচ্চ বিদ্যালয় ( ৮১ নং কেন্দ্র)

কুমিল্লা-৪ : সূর্য্যপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৮৪ নং কেন্দ্র)।

কুমিল্লা-১১ : ২৮ নং কেন্দ্র। বগৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় (২৮ নং কেন্দ্র), গোবিন্দপুর সামছুল হুদা দাখিল মাদ্রাসা (৩৫ নং কেন্দ্র), ধনিজকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় (৩৮ নং কেন্দ্র),আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় (৪৯ নং কেন্দ্র), হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয় -১ (৭৪ নং কেন্দ্র), হিংগুলা হাছানিয়া উচ্চ বিদ্যালয় -২ (৭৫ নং কেন্দ্র),বাতিসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়-১ (৮৩ নং কেন্দ্র)।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম