রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

নির্বাচনে ভাড়াটে সন্ত্রাসী নিয়োগের চেষ্টা চলছে: র‌্যাব


DhakaReport24.com || 2024-01-04 14:58:30
নির্বাচনে ভাড়াটে সন্ত্রাসী নিয়োগের চেষ্টা চলছে: র‌্যাব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে বিভিন্ন প্রার্থীর অনুসারীরা সহিংসতার জন্য ভাড়াটে সন্ত্রাসী নিয়োগের চেষ্টা করছেন- এমন গোয়েন্দা তথ্য রয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

কমান্ডার মঈন বলেন, সম্প্রতি দেশব্যাপী বেশ কিছু সহিংসতার ঘটনা ঘটেছে। আমরা দেখেছি, নির্বাচনি প্রচার কেন্দ্রে প্রার্থীদের অতি উৎসাহী সমর্থকদের কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে সহিংসতার ঘটনা ঘটিয়েছেন।

তিনি বলেন, গত ৭২ ঘণ্টায় বগুড়ার উপজেলা চেয়ারম্যান, কয়েকজন জনপ্রতিনিধিসহ ৫০ জনকে সহিংসতার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। যাদের নামে সহিংসতার মামলা হয়েছে।

খন্দকার আল মঈন আরও বলেন, রিটার্নিং কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ রয়েছে। যার প্রেক্ষিতে রিটার্নিং কর্মকর্তা সেই তথ্য র‌্যাবকে দিয়েছেন। এই ধরনের কার্যক্রম যারা চালাচ্ছে, তাদের অনেককে আইনের আওতায় আনা হয়েছে।

ভাড়াটে সন্ত্রাসী নিয়োগের সুনির্দিষ্ট তথ্য রয়েছে কি না, জানতে চাইলে কমান্ডার বলেন, বিভিন্ন প্রার্থীর অনুসারীরা ভাড়াটে ব্যক্তিদের নিয়োগের চেষ্টা করেছে এবং করতে পারেন, এমন তথ্য রয়েছে। এ বিষয় আমরা কাজ করছি।

নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে এই ধরনের সন্ত্রাসী বা আসামিদের আইনের আওতায় আনতে প্রক্রিয়া চলমান রয়েছে বলেও র‌্যাবের এই কর্মকর্তা।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম