রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক


DhakaReport24.com || 2024-01-03 21:05:15
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক

যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) যৌথ প্রতিনিধিদল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন।

বুধবার (৩ জানুয়ারি) দুপুরে আইআরআই ও এনডিআই এর পাঁচ সদস্যের একটি দল ডিএমপি প্রধানের সঙ্গে বৈঠকের জন্য তার কার্যালয়ে যান। প্রতিনিধিদলে ছিলেন- নাতাশা রথচাইল্ড, ইভো পেন্টচেভ, মারিয়াম তাবাতাদজে, ক্রিসপিন কাহেরু ও নেন্দা মারিনকোভিচ। তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের প্রতিনিধি কাজী শহীদুল ইসলাম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মীর নুরানী উপমা।

মার্কিন প্রতিনিধি দল আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে ডিএমপির প্রস্তুতি ও ব্যবস্থা সম্পর্কে জানতে চায়। ডিএমপি কমিশনার হাবিবুর রহমান নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ডিএমপির প্রস্তুতি ও ব্যবস্থা সম্পর্কে অবহিত করেন।

হাবিবুর রহমান বলেন, প্রতিনিধি দল ভোটের নিরাপত্তা পরিকল্পনাসহ ডিএমপির প্রস্তুতি ও ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।

এর আগে, দুপুরে মার্কিন প্রতিনিধিদলটি ডিবি কার্যালয়ে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) প্রধান হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ করে। পরে প্রতিনিধি দলের সদস্যরা সেখানে মধ্যাহ্নভোজে অংশ নেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম