শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

‘ঘুস দিয়ে শ্রমিক নেতাদের ম্যানেজ করতে চেয়েছেন ড. ইউনূস’


DhakaReport24.com || 2024-01-01 17:04:15
‘ঘুস দিয়ে শ্রমিক নেতাদের ম্যানেজ করতে চেয়েছেন ড. ইউনূস’

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, শ্রমিকরা যখন আদালতে গেছেন, তখন আদালতের বাইরের ২ জন শ্রমিক নেতাকে ঘুস দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছেন ড. ইউনূস।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘শরণার্থীর জবানবন্দি ১৯৭১’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস একজন নোবেলজয়ী, তার বিরুদ্ধে দেওয়া রায় নিয়ে আপনার মতামত কী, জানতে চাইলে মন্ত্রী বলেন, পৃথিবীতে অনেক নোবেলজয়ী ফৌজদারি ও দেওয়ানি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন। অনেকে জেলও খেটেছেন। ড. ইউনূসের প্রতি সম্মান রেখেই বলতে চাচ্ছি, তার বিরুদ্ধে মামলা হয়েছে শ্রমিকের পাওনা বুঝিয়ে না দেওয়ার জন্য। তিনি শ্রমিকের পাওনা বুঝিয়ে দেননি বহু বছর ধরে।

এরপর শ্রমিকরা যখন আদালতে গেছেন, তখন আদালতের বাইরে ২ জন শ্রমিক নেতাকে মোট ৬ কোটি টাকা ঘুস দিয়ে ম্যানেজ করার চেষ্টা করেছেন ড. ইউনূস। কিন্তু ২ জন শ্রমিক নেতা টাকা পেলে তো হবে না, কারণ সাধারণ শ্রমিকরা তো কোনো টাকা পাননি। সে কারণে সাধারণ শ্রমিকরা মামলা করেছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এমআর/আরএএম