রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী


DhakaReport24.com || 2023-12-29 12:18:15
বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের নির্বাচনি প্রচারণার জন্য বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালের দিকে তিনি রওনা দেন।

দলীয় সূত্রে জানা গেছে, জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে সভা শুরু হবে। বিকেল ৩টার মধ্যে সমাবেশের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে উঠবেন। জনসভার সভাপতিত্ব করবেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন। এ ছাড়া ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহও বক্তব্য দেবেন। অনুষ্ঠান সঞ্চালনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।

 

 
এদিকে আওয়ামী লীগ সভাপতির আগমন উপলক্ষে নগরীর প্রতিটি পয়েন্ট সাজানো হয়েছে বর্ণিল সাজে। করা হয়েছে রাস্তা মেরামত, লাগানো হয়েছে রাস্তার মধ্যখানে বিভিন্ন ধরনের লাইট। জোরদার করা হয়েছে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা। নগরী ছেয়ে গেছে নেতাকর্মীদের তোরণ, ফেস্টুন আর ব্যানারে। সমাবেশে ১০ লাখের বেশি লোকসমাগম করার লক্ষ্য আওয়ামী লীগের। এজন্য প্রস্তুত করা হয়েছে মাঠ।

এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বরিশালে যান শেখ হাসিনা। ফলে প্রায় পাঁচ বছর পর শেখ হাসিনার সফর ও আওয়ামী লীগের নির্বাচনি জনসভা ঘিরে বরিশালে দল ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বসিত। বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত মহাসমাবেশের সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। তৈরি করা হচ্ছে নৌকার আদলে মঞ্চ, যেখানে দাঁড়িয়ে বরিশালের মানুষের উদ্দেশে ভাষণ দেবেন শেখ হাসিনা।

ঢাকারিপোর্ট২৪.কম/এমআই /আরএএম