সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি শুরু


DhakaReport24.com || 2023-12-14 11:50:45
ইসিতে পঞ্চম দিনের আপিল শুনানি শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের করা আপিলের পঞ্চম দিনের শুনানি শুরু হয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে পঞ্চম দিনের শুনানি শুরু হয়। প্রার্থিতা ফিরে পেতে ও ভোটের মাঠে লড়তে কর্মী-সমর্থকদের নিয়ে ইসিতে হাজির হয়েছেন প্রার্থীরা।

ক্রমিক নম্বর অনুসারে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ৪০১-৫০০ নম্বর পর্যন্ত আপিল শুনানি করবে কমিশন। শেষ দিন অর্থাৎ শুক্রবার ৫০১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে ইসিতে।

এর আগে, গত চার দিনের শুনানিতে ২১৪ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

উল্লেখ্য, দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০ নভেম্বর নির্ধারিত সময়ে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা হয় দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেন ৭৩১ জনের এবং বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র।

রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে মোট ৫৫৮টি আপিল হয়। রোববার থেকে শুনানির মাধ্যমে আপিল নিষ্পত্তি শুরু হয়েছে, যা চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে ৭ জানুয়ারি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম