সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

প্রার্থীদের হলফনামায় নজর রাখছে দুদক : দুদক সচিব


নিজস্ব প্রতিনিধি
DhakaReport24.com || 2023-12-07 16:39:30
প্রার্থীদের হলফনামায় নজর রাখছে দুদক : দুদক সচিব

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের হলফনামায় নজর রাখছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যাদের হলফনামায় অস্বাভাবিক সম্পদের তথ্য পাওয়া যাবে তাদের বিরুদ্ধে অনুসন্ধান করা হবে।

৭ ডিসেম্বর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে দুদক সচিব মো. মাহবুব হোসেন এ কথা বলেন।

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

দুদক সচিব বলেন, ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হবে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দুদক আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম