রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

বিশ্ববাজারে রেকর্ড সোনার দাম, তবে কমেছে বাংলাদেশে


নিজস্ব প্রতিনিধি
DhakaReport24.com || 2023-12-06 19:13:15
বিশ্ববাজারে রেকর্ড সোনার দাম, তবে কমেছে বাংলাদেশে

গতকালই ইতিহাসের সর্বোচ্চ দামের বিশ্ববাজারে রেকর্ড করল সোনা। তবে দেশের বাজারে সোনার দুই দফা বাড়ানোর পর প্রায় ২ মাসের ব্যবধানে কিছুটা কমেছে স্বর্ণের দাম।

সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা।

৬ ডিসেম্বর বুধবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার প্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) থেকে এই দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাজুস।

এর আগে, গত ২৬ নভেম্বর আর এক দফা সোনার দাম বাড়ানো হয়। সে সময় ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়। এতে এ মানের এক ভরি সোনার দাম বেড়ে ১ লাখ ৮ হাজার ১২৫ টাকা।

এরপর বুধবার (২৯ নভেম্বর) সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৭৫০ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৯ হাজার ৮৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে , যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম