আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চরম সতর্ক অবস্থানে সরকার। তাই এ বছর ৩১ ডিসেম্বর সন্ধ্যার পর উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না।
সেদিন রাতে অন্য বছরের মতো আকাশ ভরে ওড়ানো যাবে না ফানুসও বলে জানিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
৫ ডিসেম্বর মঙ্গলবার সাংবাদিকদের সাথে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় মোড়ে মোড়ে চেকপোস্ট বসানোর কথাও উল্লেখ করেন তিনি।
এদিন থার্টি ফার্স্ট নাইট ঘিরে নগরের বারগুলিও বন্ধ রাখার কথা রয়েছে। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীকে খুবই সতর্ক থাকারও আহ্বান জানান তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম