আগামীকাল ২ ডিসেম্বর শনিবার দেশের কয়েকটি এলাকায় ৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাসের পাইপলাইন প্রতিস্থাপন কাজের জন্য এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এছাড়াও কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে।
১ ডিসেম্বর শুক্রবার তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর ১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা টঙ্গী, ঢাকা-ময়মনসিংহ রোডের পশ্চিম পাশ- আব্দুল্লাহপুর থেকে বোর্ড-বাজার পর্যন্ত সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।
তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম