শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

বিএনপি নির্বাচনে এলে তপশিল পুনর্নির্ধারণের সুযোগ রয়েছে : ইসি আনিছুর


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-11-24 17:48:45
বিএনপি নির্বাচনে এলে তপশিল পুনর্নির্ধারণের সুযোগ রয়েছে : ইসি আনিছুর

বিএনপি নির্বাচনের বাইরে আছে, তারা যদি অংশগ্রহণ করে তাহলে তপশিল পেছানোর সুযোগ রয়েছে বলে বললেন, নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন। তাদের পক্ষ থেকে নির্বাচনে আসার প্রস্তাব এলে বিবেচনায় নেওয়া যাবে। বিএনপি নির্বাচনে এলে তপশিল পুনর্নির্ধারণ করা হবে।

তিনি বলেন, আলোচনায় আমন্ত্রণ জানালে ২৬টি দল আসে ১৮টি আসেনি। কারা নির্বাচনে আসল, কারা আসল না এটা তাদের দলীয় ব্যাপার। এজন্য নির্বাচন থেমে থাকবে না।

২৪ নভেম্বর শুক্রবার সকালে সার্কিট হাউস মুন হলে মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাকিদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামী নির্বাচনে শর্ত সাপেক্ষে সাংবাকিদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া হবে। যা আগে ছিল না। ভোটের দিন নেটওয়ার্ক স্বাভাবিক থাকবে, তবে গুজব ছড়ানো থেকে সাবধান থাকবেন। যদিও মূল ধারার গণমাধ্যম এসব করে না।

তিনি আরও বলেন, ভোটারের অংশগ্রহণই হলো অংশগ্রহণমূলক নির্বাচন। ভোটে জনগণের অংশগ্রহণ করা না করা তো আমার ওপর নির্ভর করে না। নির্বাচনকালীন সময়ে অনলাইন, আইপি টিভি ও সোশ্যাল মিডিয়ায় যাতে অপপ্রচার করা না হয়, সেদিকে সাংবাদিকদের নজর রাখতে হবে।

সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট দেবী চন্দ, মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. উর্মি বিনতে সালাম প্রমুখ।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম