শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

‘অতীতের মতো নির্বাচনে সেনাবাহিনী থাকার সম্ভাবনা বেশি’


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-11-24 15:22:30
‘অতীতের মতো নির্বাচনে সেনাবাহিনী থাকার সম্ভাবনা বেশি’

বিগত বছরের নির্বাচনের মতোই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী থাকার সম্ভাবনা বেশি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা।

২৪ নভেম্বর শুক্রবার সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার রিটার্নিং অফিসার, সহকারি রিটার্নিং অফিসার ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত নির্বাচনি প্রস্তুতি সভায়  এসব কথা বলেন তিনি। 

বেগম রাশেদা সুলতানা বলেন, আগে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করা হতো। সেখানে কোনো শাস্তির বিধান ছিল না। এখনকার কমিশন নতুন বিধান করেছে। কোনো ভোটারকে ভয় দেখালে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন। নির্বাচনের পরিবেশ ভালো আছে, ভোটের দিনও ভালো থাকবে। আর কে অবরোধ-হরতাল দিলো সেটা দেখার সময় নেই।

তিনি বলেন, ভোটের পরিবেশ তৈরি আছে। সংবিধান মেনে দেশে একটি সুন্দর, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। আমরা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। সুষ্ঠু, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত।

রাশেদা সুলতানা আরও বলেন, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য মিডিয়ার সহযোগিতা আমরা কামনা করি।

বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার জেলা প্রশাসক, পুলিশসুপার, র‌্যাব ও বিজিবির কর্মকর্তা ছাড়াও উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্নস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম