রাজধানীর মিরপুর-১ নম্বরে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণ করে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
তিনি বলেন, রাতে মিরপুর-১ নম্বরের নবাবের বাগে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে বাসের আগুন নির্বাপণ করে।
তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ।
উল্লেখ্য, বুধবার (১৫ নভেম্বর) ভোর ৬টা থেকে বিএনপি ও জামায়াতসহ সমমনা বিরোধী দলগুলোর টানা ৪৮ ঘণ্টা অবরোধ শুরু হবে। এটি তাদের ৫ম দফা অবরোধ। সরকারের পদত্যাগ ও একদফা দাবিতে বিএনপি-জামায়াত এ অবরোধ করবে।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম