সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

গাড়িতে আগুন দিতে গিয়ে বিএনপির ২ জন আটক


জ্যেষ্ঠ প্রতিবেদক
DhakaReport24.com || 2023-11-09 16:51:00
গাড়িতে আগুন দিতে গিয়ে বিএনপির ২ জন আটক

রাজধানীর মগবাজারে গাড়িতে আগুন দেওয়ার সময় পেট্রল ও লাইটারসহ বিএনপির দুজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবাদুল ব্যাপারী (৩৭) ও হাতিরঝিল থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সবুজ মিয়া (২৭)।

ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল ফারুক জানান, দুপুরে মগবাজারে গাড়িতে আগুন দেওয়ার সময় বোতলভর্তি পেট্রল, লাইটার ও পুরাতন কাপড়সহ বিএনপির দুজনকে আটক করা হয়েছে।

তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম