রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

যারা ষড়যন্ত্র করছে, তাদের মোকাবেলা করবে জনগণ: অ্যাটর্নি জেনারেল


DhakaReport24.com || 2023-10-21 13:51:45
যারা ষড়যন্ত্র করছে, তাদের মোকাবেলা করবে জনগণ: অ্যাটর্নি জেনারেল

আজকে যারা ষড়যন্ত্র করছে, তাদেরকে বলতে চাই, জনগণ তাদের মোকাবেলা করবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান আবু মোহাম্মদ আমিন উদ্দিন।

শনিবার (২১ অক্টোবর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আইনজীবীদের মহাসমাবেশে এসব কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের উদ্দেশে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘আজকে যারা মানবাধিকারের কথা বলেন, তাদেরকে বলি- বিএনপি ২০০১ সালে যখন ক্ষমতায় ছিল, তখন অপারেশন ক্লিনহাট চালিয়েছিল। ‘৭৫-এর পরে যারা ক্ষমতায় এসেছিল, তারা ইনডেমনিটি অধ্যাদেশ জারি করেছিল। অর্থাৎ বঙ্গবন্ধুর খুনিদের দায়মুক্তি দেওয়া হয়েছিল।’
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম