রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

পূজায় সারা দেশে দুই লাখের বেশি আনসার মোতায়েন


জ্যেষ্ঠ প্রতিবেদক
DhakaReport24.com || 2023-10-20 20:56:30
পূজায় সারা দেশে দুই লাখের বেশি আনসার মোতায়েন

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সারা দেশে ৩২ হাজার ৮৪৫টি পূজামণ্ডপে ২ লাখ ১২ হাজার ৬৬২ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।

প্রয়োজনীয় প্রস্তুতি শেষে আজ শুক্রবার (২০ অক্টোবর) থেকে সারা দেশের পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের মোতায়েন করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উপপরিচালক (প্রকল্প- প্রশিক্ষণ) মো. জাহিদুল ইসলাম জানান, শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে ৭ হাজার ৭৯৬টি মণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এ ধরনের পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ৮ জন করে আনসার ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া ১১ হাজার ৫৯৯টি গুরুত্বপূর্ণ ও ১৩ হাজার ৪৫০টি সাধারণ পূজামণ্ডপে ৬ জন করে আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।

জাহিদুল ইসলাম জানান, আগামী ২৪ অক্টোবর পর্যন্ত তারা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। এ ছাড়াও ৬৪টি জেলায় যে কোনো আপদকালীন পরিস্থিতিতে মোতায়েনের জন্য ৬৪টি কুইক রেসপন্স টিম প্রস্তুত রাখা হয়েছে।

ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম