রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া ইসরাইলের বিষদাঁত উপড়ে ফেলতে হবে


জ্যেষ্ঠ প্রতিবেদক
DhakaReport24.com || 2023-10-19 16:44:15
মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া ইসরাইলের বিষদাঁত উপড়ে ফেলতে হবে

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী বলেছেন, ফিলিস্তিনের মজলুম মুসলমানদের পক্ষে যে যেভাবে পারে সহযোগিতার হাত প্রসারিত করা মুসলিম উম্মাহর ঈমানী দায়িত্ব। ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ থেকে সেনাবাহিনী প্রেরণের মাধ্যমে ফিলিস্তিনের মজলুম মুসলমানের পক্ষে থাকতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ইঙ্গ-মার্কিণ সাম্রাজ্যবাদি গোষ্ঠীর সহযোগিতায় ইসরাইল ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালাচ্ছে। ‘ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার অর্জন, সম্মানজনক জীবনলাভের সংগ্রামে, তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণে এবং ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায়’ ফিলিস্তিনি জনগণের পাশে অতীতে ছিলাম ভবিষ্যতেও থাকবো। আল্লামা ফয়েজী আরও বলেন, ইসরাইল নামে কোনো রাষ্ট্রের অস্তিত্ব ছিলো না। পশ্চিমাবিশ্ব মানবতার দোহাই দিয়ে আশ্রয়ের নামে বসবাসের জন্য সামান্য জায়গা দেয়। কিন্তু আজ আশ্রিত হয়ে পুরো একটি স্বাধীন দেশকে তারা গিলে ফেলেছে। সেখানে হত্যার মহড়া চালাচ্ছে।

আজ বৃহস্পতিবার বাদ জোহর রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন শায়খুল হাদীস আল্লামা মুফতী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম ও প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি মুফতী হেমায়েতুল্লাহ কাসেমীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মুফতী ফরিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুফতী রেজাউল করীম আবরার, মাওলানা ইউনুছ ঢালী,  মুফতী আব্দুল আজিজ কাসেমী, মাওলানা আবুল কালাম আজাদ আনোয়ারী, মুফতী আমির হোসাইন, মুফতী ইসমাঈল হোসাইন, মুফতী বাছির উদ্দিন মাহমুদ, মুফতী মোহাম্মদুল্লাহ আনসারী,  মুফতী রফিকুল ইসলাম, মুফতী মাঈনুদ্দিন খান তানভীর, মুফতী আজিজুল হক, মুফতী বেলাল হোসাইন কাসেমী,
 
শায়খুল হাদীস আল্লামা মুফতী মোহাম্মদ আলী বলেন, স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন আল-আকসা মুসলমানের প্রথম কেবলা। আল-আকসা মুসলমানের পুণ্য ভূমি। এটি মুসলিম উম্মাহর সম্পদ। এ সম্পদ রক্ষার দায়িত্ব শুধু ফিলিস্তিনিদের নয়, এ দায়িত্ব গোটা মুসলিম উম্মাহর।

মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, দীর্ঘ প্রায় আট দশক ধরে দখলদার ইসরাইল গাজা দখল করে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। হাজার হাজার নারী,পুরুষও শিশু হত্যা করে মানবতা লঙ্ঘণ করছে। চিকিৎসাধীন শিশুদের হাসপাতালে হামলা করে জুলুম নির্যাতনের সকল সীমা অতিক্রম করছে ইসরাইল। আর ইসরাইলকে সহায়তা করছে পশ্চিমাগোষ্ঠী। পশ্চিমারা ইসরাইলকে দিয়ে পুরো মধ্যপ্রাচ্য অশান্ত করে রেখেছে। স্বাধীন রাষ্ট্রপ্রতিষ্ঠা ছাড়া ফিলিস্তিন সমস্যার কোনো সমাধান হবে না। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দখলদার ও মধ্যপ্রাচ্যের বিষফোঁড়াখ্যাত ইসরাইলের বিষদাঁত উপড়ে ফেলতে হবে। তিনি ইসরাইলি অর্থনীতি আঘাতের জন্য ইসরাইলি পণ্য বর্জনের জন্য মুসলিমদেশগুলোর প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী বলেন, ইসরাইল ডকাতি করে মুসলমানদের ভুমি দখল করেছে। এই ডাকাতদের হাত থেকে পবিত্র ভুমি জেরুলজালেম উদ্ধার করতে হবে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবৈধ দখলদার ইসরাইলি বাহিনীর বর্বর হামলায় হাজার হাজার মুক্তিকামী জনতার ওপর হত্যাকান্ডের পরও পশ্চিমা কোন প্রতিবাদ করছে। জাতিসংঘ নিরব ভুমিকা পালন করছে। স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের ওপর হামলা নৃশংস, নির্দয়, নির্মম ও চরম অমানবিক। আমরা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। 

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল বায়তুল মোকাররম, পল্টন মোড় ঘুরে দৈনিকবাংলা গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

ঢাকা রিপোর্ট ২৪.কম/এমআর/আরএএম