রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

পেশাদারিত্ব বজায় রেখে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করুন: আইজিপি


নিজস্ব প্রতিবেদক
DhakaReport24.com || 2023-10-17 21:44:45
পেশাদারিত্ব বজায় রেখে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করুন: আইজিপি

পেশাদারিত্ব বজায় রেখে সজাগ ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

তিনি বলেন, আইনি দায়িত্ব যথাযথ ও আইনানুগভাবে পালন করতে হবে। সতর্কতার সঙ্গে মামলা তদন্ত করার জন্যও নির্দেশনা দেন আইজিপি।

মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে দিনব্যাপী পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে কাজ করছে। পুলিশ দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছে। তিনি বলেন, মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের মাধ্যমেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

আবদুল্লাহ আল-মামুন বলেন, ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে যাতে দুর্গাপূজা পালন করা যায় সেজন্য পুলিশ সদস্যদের সতর্ক থাকতে হবে। কেউ যেন গুজব সৃষ্টি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে ক্ষেত্রেও সজাগ থাকতে হবে।

আইজিপি মাঠ পর্যায়ের সব সংস্থার সঙ্গে সুসম্পর্ক ও সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালনের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।

থানাকে পুলিশের প্রধান ভরসাস্থল হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আইজিপি বলেন, থানাকে পুলিশের সেবা প্রদানের প্রধান প্রতিষ্ঠানে পরিণত করার জন্য কাজ করতে হবে। থানায় আসা মানুষ যেন থানা থেকে তাদের প্রত্যাশিত সেবা পেতে পারে সেজন্য পুলিশ সদস্যদেরকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

ফোর্সের কল্যাণের কথা উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব পালনকালে কোনো পুলিশ সদস্যের চিকিৎসা সুবিধার প্রয়োজন হলে তার দেশে অথবা দেশের বাইরে সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হবে।

কনফারেন্সে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্তি আইজিপি মো. মনিরুল ইসলাম বক্তব্য রাখেন।

অতিরিক্ত আইজিপি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা কনফারেন্সে অংশগ্রহণ করেন।
ঢাকারিপোর্ট২৪.কম/এসপি/আরএএম