রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৩২


DhakaReport24.com || 2023-09-24 15:57:00
রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৩২

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রোববার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১১৫ গ্রাম ১০৫ পুরিয়া হেরোইন, ১৪২ বোতল ফেন্সিডিল, ৭ লিটার দেশি মদ, ৯১০ পিস ইয়াবা ও ২ কেজি ৮৫০ গ্রাম গাঁজা উদ্ধারমূলে জব্দ করা

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা রুজু হয়েছে বলে এতে জানানো হয়।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম