শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

নুরকে গ্রেপ্তার ও শাস্তির দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের


DhakaReport24.com || 2023-07-09 21:37:15
নুরকে গ্রেপ্তার ও শাস্তির দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

মোসাদের সদস্য মেন্দি এন সাফাদির সাথে রাষ্ট্রবিরোধী বৈঠকের অভিযোগে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

রোববার (৯ জুলাই) বিকেলে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এক  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানায় সংগঠনটি।

মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুনের সঞ্চালনায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আরও বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ভাস্কর্য শিল্পী রাশা, সংগঠনের সহ-সভাপতি রোমান হোসাইন, শাহীন মাতুব্বর, ইঞ্জি: কামরুজ্জামান রাজু প্রমুখ।

আল মামুন বলেন, ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে বৈঠক করে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অপরাধে নুরুল হক নুর ও রেজা কিবরিয়াকে দ্রুত গ্রেপ্তার করে রিমান্ডে এনে ষড়যন্ত্রের নীলনকশা জাতির সামনে প্রকাশ করতে হবে। গত শুক্রবার শাহবাগ থানায় দায়েরকৃত রাষ্ট্রদ্রোহের অভিযোগ আমলে নিয়ে নুরকে কঠোর শাস্তি দিতে হবে। অন্যথায় ইসলামবিরোধী অপশক্তি ও ইহুদিদের দালাল নুরুল হক নুরকে শক্তহাতে প্রতিহতসহ সমগ্র দেশে কঠোর আন্দোলন গড়ে তুলবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, নুররা দেশ ও জাতির শত্রু। মুসলিমদের হত্যাকারী ইসরায়েলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে এ ধরনের রাষ্ট্রদ্রোহী বৈঠকের পরেও নুরকে এখনো কেন গ্রেপ্তার করা হচ্ছে না? নুর কি রাষ্ট্রের চেয়ে বেশি শক্তিশালী? নুরকে গ্রেপ্তার করে রাষ্ট্রের অবস্থান পরিষ্কার করতে হবে। দেশের সংবিধান ও রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অপরাধে নুরুল হক নুরকে দ্রুত গ্রেপ্তার না করলে নুরকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করবে মুক্তিযুদ্ধ মঞ্চ।
ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম