শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

২২ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

উপবৃত্তি ও টিউশন ফি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী


DhakaReport24.com || 2023-06-11 12:12:45
উপবৃত্তি ও টিউশন ফি কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মাধ্যমিক থেকে স্নাতক (পাস) এবং সমমনা পর্যায়ের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি-টিউশন ফি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১১ জুন) সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এসময় বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ-২০২৩ এর সেরা মেধাবী পুরস্কার এবং বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড-২০২২ শিক্ষার্থীদের মধ্যে তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম