রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

ভোটদানে বাধা দিলে ছাড় নয়: সিইসি


DhakaReport24.com || 2023-05-30 16:21:15
ভোটদানে বাধা দিলে ছাড় নয়: সিইসি

জনগ‌ণের ভোটা‌ধিকার নি‌শ্চিত কর‌তে আমরা বদ্ধপরিকর উল্লেখ্য করে প্রধান নির্বাচন ক‌মিশনার কাজী হা‌বিবুল আউয়াল ব‌লে‌ছেন, ‌ভোট প্রদা‌নে কেউ বাধা দিলে ‌কোন অবস্থা‌তেই ছাড় দেওয়া হ‌বে না।

তিনি বলেন, আমা‌দের নির্বাচ‌নের সংস্কৃ‌তি অ‌নেক উন্ন‌তি হ‌য়ে‌ছে। সম্প্রতি অনু‌ষ্ঠিত গা‌জীপু‌রের নির্বাচন আপনারা দে‌খে‌ছেন। এর আ‌গে গাইবান্ধার নির্বাচনও আমরা বন্ধ ক‌রে‌ছিলাম। সুতরাং প্রভাব খাটা‌নোর চেষ্টা কর‌বেন না, প্রভাব খা‌টি‌য়ে পার পাওয়ার সুযোগ নেই।

মঙ্গলবার (৩০ মে) সকাল সা‌ড়ে ১০টায় খুলনা জেলা শিল্পকলা একা‌ডে‌মি মিলনায়ত‌নে অনু‌ষ্ঠিত খুলনা সি‌টি ক‌রপোরেশন নির্বাচন-২০২৩ উপল‌ক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী‌দের সঙ্গে মত‌বি‌নিময় সভায় প্রধান অ‌তি‌থির বক্তৃতায় সিইসি এসব কথা।

প্রার্থী‌দের উদ্দে‌শ্যে তি‌নি ব‌লেন, আপনারা ভোটার‌দের মন জয় ক‌রে ভোট নেওয়ার চেষ্টা করুন। সুষ্ঠু ও শা‌ন্তিপূর্ণ ‌নির্বাচন কর‌তে সরকারও প্রতিশ্রু‌তিবদ্ধ। কোন অ‌ভি‌যোগ থাক‌লে তাৎক্ষ‌ণিক রিটা‌নিং কর্মকর্তাসহ স্থানীয় প্রশাস‌নের সঙ্গে আ‌লোচনার মাধ্যমে সমাধান কর‌বেন। তারা সমাধান না কর‌লে আমা‌দের‌কে জানা‌বেন।

তি‌নি আরও ব‌লেন, ই‌ভিএম নি‌য়ে শঙ্কার কোন কারণ নেই। ই‌ভিএ‌মে ফল প‌রিবর্তন আ‌দৌ সম্ভব নয়। আপনারা প্রতি‌টি বু‌থে এ‌জেন্ট দি‌বেন। প্রতি‌টি কে‌ন্দ্রেই সেই কে‌ন্দ্রের ফলাফল ‌ঘোষণা করা হ‌বে।

সিই‌সি ব‌লেন, সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। সকলের সমান সুযোগ থাকবে। নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কোন পক্ষপাতমূলক নির্বাচন হবে না। খুলনায় সুষ্ঠু ও শা‌ন্তিপূর্ণ নির্বাচ‌ন কর‌তে তি‌নি প্রার্থীদের আন্ত‌রিক সহ‌যো‌গিতা কামনা ক‌রেন।

অনুষ্ঠা‌নে খুলনা বিভাগীয় ক‌মিশনার মো. জিল্লুর রহমান চৌধুরীর সভাপ‌তি‌ত্বে রিটা‌নিং কর্মকর্তা মো. আলাউ‌দ্দিন স্বাগত বক্তৃতা ক‌রেন। বি‌শেষ অ‌তি‌থির বক্তৃতা ক‌রেন নির্বাচন ক‌মিশনার ব্রিগে‌ডিয়ার জেনা‌রেল মো. আহসান হা‌বিব খান (অব.) ও নির্বাচন ক‌মিশন স‌চিবালয়ের স‌চিব মো. জাহাংগীর আলম।

এ সময় অন্যান্যের ম‌ধ্যে বক্তৃতা ক‌রেন খুলনা মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ ক‌মিশনার এম মাসুদুর রহমান ভূঁইয়া, খুলনা রেঞ্জ ডিআই‌জি মঈনুল হক, খুলনা জেলা প্রশাসক খন্দকার ইয়া‌সির আ‌রে‌ফীন, খুলনার পু‌লিশ সুপার মো. মাহবুব হাসান প্রমুখ।

এসময় খুলনা সিটি ক‌রপোরেশন নির্বাচনে অংশ নেওয়া মেয়র, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন।

ঢাকারিপোর্ট২৪.কম/টিএএস/আরএএম