শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

ঢাকাসহ বিভিন্ন জেলায় কালবৈশাখী-শিলাবৃষ্টির আভাস


DhakaReport24.com || 2023-04-29 16:48:15
ঢাকাসহ বিভিন্ন জেলায় কালবৈশাখী-শিলাবৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় রাত ৮টার মধ্যে কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

তিনি লেখেন, শনিবার দুপুর ২টার পর থেকে রাত ৮টার মধ্যে রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। শুক্রবার যেসব জেলায় কালবৈশাখী ঝড় হয়েছে, আজ শনিবারও সেসব জেলায় কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 

বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যেসব জেলায় সেগুলো হলো- সাতক্ষীরা, খুলনা, যশোর, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, পাবনা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, বগুড়া, জামালপুর, ময়মনসিংহ ও গাজীপুর।

কালবৈশাখী ঝড়ের কারণে একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম