রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

চার সচিবের দপ্তর বদল, পদোন্নতি অতিরিক্ত সচিবের


DhakaReport24.com || 2023-04-18 14:20:45
চার সচিবের দপ্তর বদল, পদোন্নতি অতিরিক্ত সচিবের

প্রশাসনে একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। এ ছাড়া চার সচিব পদে রদবদল আনা হয়েছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোসাম্মাৎ হামিদা বেগমকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমানকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব এবং বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দারকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

অপর প্রজ্ঞাপন অনুযায়ী, পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। পদোন্নতির পর তাকে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম