রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী


DhakaReport24.com || 2023-03-13 16:53:45
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী

সদ্য সমাপ্ত কাতার সফরের সারসংক্ষেপ তুলে ধরতে সংবাদ সম্মেলনে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে সংবাদ সম্মেলনটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

এদিন সংবাদ সম্মেলনের শুরুতে কাতারে এলডিসি ৫ সম্মেলনে যোগদানের অভিজ্ঞতা সংক্ষেপে তুলে ধরেন প্রধানমন্ত্রী। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত রয়েছেন।

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি ও জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের আমন্ত্রণে এলডিসি সম্মেলনে যোগ দিতে গত ৪ মার্চ কাতার সফরে যান প্রধানমন্ত্রী। সফর শেষে গত ৮ মার্চ দেশে ফেরেন তিনি।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম