রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, বাস ভাঙচুর


DhakaReport24.com || 2023-03-02 14:34:30
আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, বাস ভাঙচুর

আধিপত্য বিস্তার নিয়ে রাজধানীর ধানমন্ডিতে সংঘর্ষে জড়িয়েছে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এ সময় ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করেছে আইডিয়ালের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২ মার্চ) সকালে ধানমন্ডির গ্রিন রোড এলাকায় সংঘর্ষে জড়ান প্রতিষ্ঠান দুটির শিক্ষার্থীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের মধ্যে মারামারি হয়। বিষয়টি নিয়ে উত্তেজনার মধ্যে দুপুরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের কলেজের বিজয়-৭১ নামে একটি বাস ভাঙচুর করে।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। কয়েকশ’ শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল গনি সাবুর বলেন, শিক্ষার্থীদের মারামারি ও বাস ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম