রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

তুরস্ক-সিরিয়ায় প্রাণহানি : আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক


DhakaReport24.com || 2023-02-09 09:40:45
তুরস্ক-সিরিয়ায় প্রাণহানি : আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় একদিনের শোক ঘোষণা করা হয়েছে বাংলাদেশে। আজ (বৃহস্পতিবার) সারা দেশে এই শোক পালিত হচ্ছে। গতকাল বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়, বৃহস্পতিবার বাংলাদেশের সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। নিহতদের আত্মার শান্তির জন্য দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।  

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার ভোর ৪টা ১৭ মিনিটে তুরস্ক-সিরিয়া সীমান্ত লাগোয়া গাজিয়ানতেপ শহরের কাছে ভূপৃষ্ঠের ১৭.৯ কিলোমিটার নিচে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৫ হাজার ৩৮৩ ছাড়িয়েছে। তুরস্কে ধসে পড়া বিভিন্ন ভবনের ধ্বংসস্তুপ থেকে এ পর্যন্ত  প্রায় ১২ হাজার ৩৯১ জনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন কর্মীরা, আর সিরিয়ায় উদ্ধার করা মরদেহের সংখ্যা তিন হাজার ছুঁই ছুঁই।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম