রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ


DhakaReport24.com || 2023-01-22 09:19:45
 বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত আজ

আখেরি মোনাজাতে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা। রোববার (২২জানুয়ারি) বাদ ফজর ভারতের দিল্লির মোরসালিন নিজামুদ্দিনের বয়ানের মধ্য দিয়ে ইজতেমার তৃতীয় দিন শুরু হয়েছে। পর সকাল ১১টা থেকে ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

তাৎক্ষণিকভাবে বয়ান বাংলায় তরজমা করছেন বাংলাদেশের মাওলানা আশরাফুল। বয়ানের পর নাস্তার বিরতি দিয়ে ৯টা থেকে মাওলানা মোশাররফ তালিম করবেন। সাড়ে ৯টা থেকে শুরু হবে হেদায়েতের কথা। আখেরি মোনাজাত ও হেদায়েতি বয়ান করবেন ইজতেমায় আদি তাবলিগের শীর্ষ মুরব্বি দিল্লির মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী।

আল্লাহর জিকির আর আখেরাতের ফিকির বা চিন্তায় সময় পার করছেন টঙ্গীর তুরাগ পাড়ে জড়ো হওয়া লাখো মুসল্লি। শীতের কারণে কিছুটা সমস্যায় পড়েছেন তারা। 


সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মুসল্লিদের তেমন অভিযোগ না থাকলেও, ময়দানের প্রবেশমুখগুলোতে সড়কের দু'পাশের দখল নিয়েছে ভাসমান হকাররা। এতে পথ চলতে বেশ বেগ পেতে হচ্ছে, সবার। ইজতেমার নিরাপত্তায় মোতায়েন আছেন, ১০ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।মুসল্লীদের যাতায়তের সুবিধার্থে টঙ্গীর কয়েকটি সড়কে বন্ধ থাকবে যান চলাচল। 
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম