রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

মেট্রোরেল স্টেশনে সন্তান প্রসব করলেন নারী


DhakaReport24.com || 2023-01-12 10:09:00
মেট্রোরেল স্টেশনে সন্তান প্রসব করলেন নারী

রাজধানীর আগারগাঁও স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে সন্তান প্রসব করেছেন এক নারী। ডাক্তারের কাছে যাওয়ার সময় মেট্রোরেলে প্রসব বেদনা উঠলে সোনিয়া রানী রায় নামের ওই নারী ছেলেসন্তান প্রসব করেন।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে আগারগাঁও স্টেশনে এ ঘটনা ঘটে।

মেট্রোরেলের ভেতর অসুস্থ হয়ে পড়লে রোভার স্কাউট ও মেট্রোরেলের প্রাথমিক প্রতিবিধানকারীর তত্ত্বাবধানে সন্তান প্রসব করেন সোনিয়া রানী।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম