শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

বিসিএস প্রিলিমিনারির তারিখ ঘোষণা


DhakaReport24.com || 2021-01-18 00:10:30
বিসিএস প্রিলিমিনারির তারিখ ঘোষণা



৪১ ও ৪২তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার অনুষ্ঠিত তারিখ ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার (১৮ জানুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভায় তারিখ নির্ধারণ করা হয়। পরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে সরকারি কর্ম কমিশনের পক্ষ থেকে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪১তম বিসিএসের প্রিলিমিনারি হবে এ বছরের ১৯ মার্চে। তবে এর আগে ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ মার্চ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহে একযোগে ৪১তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে, আরেক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪২তম বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেল ৩ টা থেকে ৫টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই বিসিএস পরীক্ষার আসন ও বিস্তারিত তথ্য পরে পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়।