সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬

৬ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

লিজকৃত জমি সাব-লিজ দেওয়া যাবে না


DhakaReport24.com || 2021-01-12 18:55:45
লিজকৃত জমি সাব-লিজ দেওয়া যাবে না



‘লিজকৃত জমি সাব-লিজ দেওয়া যাবে না। পাশাপাশি জমির শ্রেণি, আকার ও প্রকার কোনোরূপ পরিবর্তন করা যাবে না।’ এ নির্দেশনা যুক্ত করে ভূমি মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করেছে।


সোমবার ভূমি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে ইতিপূর্বে জারি করা পরিপত্রে সংশোধনী এনে এ পরিপত্রটি জারি করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সংশোধিত এ পরিপত্রে বলা হয়েছে, অস্থায়ীভাবে ইজারাকৃত প্রত্যর্পণযোগ্য অর্পিত সম্পত্তির মেরামতের ক্ষেত্রে ইজারাগ্রহীতা জেলা প্রশাসক বা উপযুক্ত কর্তৃপক্ষের পূর্বানুমতিক্রমে অবকাঠামোর কোনোরূপ পরিবর্তন না করে অথবা কোনো নতুন স্থাপনা নির্মাণ না করে নিজ ব্যয়ে বর্তমান স্থাপনার প্রয়োজনীয় মেরামত কাজ করতে পারবেন। তবে, মেরামত বাবদ সংশ্লিষ্ট সম্পত্তির বার্ষিক ইজারার টাকার সর্বোচ্চ পাঁচ শতাংশ ব্যয় করা যাবে।

আগের পরিপত্রের সঙ্গে দুটি নতুন অনুচ্ছেদ সংযুক্ত করার কথাও বলা হয়েছে সংশোধনীতে। অনুচ্ছেদগুলো হচ্ছে –‘ভূমি মন্ত্রণালয়ের উপযুক্ত পরিপত্র মোতাবেক চালুকৃত অর্পিত বাড়িঘরের সালামি বর্গফুট নির্ধারণের হার বহাল থাকবে। তবে, বাড়িঘরের অবস্থা ও অবস্থান বিবেচনা করে নির্ধারিত ভাড়ার সর্বোচ্চ ১০ শতাংশ কম-বেশি করা যেতে পারে। এক্ষেত্রে জেলা প্রশাসকের সুনির্দিষ্ট যৌক্তিকতা, ব্যাখ্যাসহ সুপারিশ বিভাগীয় কমিশনার কর্তৃক অনুমোদিত হতে হবে এবং ভূমি মন্ত্রণালয়কে অবহিত করতে হবে’ এবং ‘খালি জমি ইজারা নিয়ে জেলা প্রশাসকের অনুমোদনক্রমে নিজ খরচে ঘর উঠালে সে ক্ষেত্রে উক্ত খালি জমির নির্ধারিত ইজারা মূল্যের সঙ্গে অবকাঠামোর জন্য নির্ধারিত ভাড়ার অতিরিক্ত হিসেবে আরো ২০ শতাংশ ইজারা গ্রহীতা কর্তৃক পরিশোধ করতে হবে।’

সংশোধনীতে ২০১৯ সালে জারিকৃত পরিপত্রের অনুচ্ছেদ ৬, ৭ এবং ৮ যথারীতি বহাল থাকার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, লিজ-গ্রহীতা এবং জেলা প্রশাসকগণের মতামতের ভিত্তিতে সালামির অর্থ আদায়যোগ্য।