রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, নভেম্বর ৮, ২০২৬

২৪ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ২ হাজার


সদরুল আইন, নিজস্ব প্রতিনিধি
DhakaReport24.com || 2022-12-08 17:23:15
নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় মামলা, আসামি ২ হাজার

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় বিএনপির দেড় থেকে দুই হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এনামুল হল মিঠু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংঘর্ষের ঘটনায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে পল্টন মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। পুলিশের ওপর হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।

মামলায় ৪৭৩ জনের নামসহ দেড় থেকে দুই হাজার বিএনপির নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। মামলার অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপি চেয়ারপাসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল কাদের ভূইয়া জুয়েল।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম