শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

শনিবার, নভেম্বর ৭, ২০২৬

২৩ কার্তিক ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

আরও দুই বছর পররাষ্ট্র সচিব থাকছেন মাসুদ


DhakaReport24.com || 2022-11-16 17:09:30
আরও দুই বছর পররাষ্ট্র সচিব থাকছেন মাসুদ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মাসুদ বিন মোমেনকে চুক্তিতে আরও দুই বছর রাখছে সরকার। আজ বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রাশন মন্ত্রণালয়।

তার অবসরোত্তর ছুটি এবং তদসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ৬ ডিসেম্বর থেকে পরবর্তী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে এ প্রজ্ঞাপন জারি করা হয় ।

মাসুদ বিন মোমেন পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০১৯ সালের ৩১ ডিসেম্বর পদোন্নতি পেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করেন।

এর আগে, তিনি ২০১৫ সাল থেকে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। মাসুদ বাংলাদেশ সিভিল সার্ভিসে (পররাষ্ট্র ক্যাডারে) ১৯৮৮ সালে সহকারী সচিব হিসেবে যোগ দেন।
ঢাকারিপোর্ট২৪.কম/জাক/আরএএম