রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

সরকার অনুমোদিত অনলাইন গণমাধ্যম
BD.GOV.REG.NO-88

আপনি পড়ছেন : জাতীয়

উত্তরায় বারে অভিযান: আটক ৬৮


DhakaReport24.com || 2022-10-07 07:06:30
উত্তরায় বারে অভিযান: আটক ৬৮

উত্তরায় বারে অভিযান চালিয়ে ৬৮ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গো‌য়েন্দা (ডিবি) বিভাগ। অভিযানে ডিবি পুলিশ প্রায় সাড়ে ৫ হাজার অবৈধ দেশি-বিদেশি মদ ও বিয়ার ছাড়াও অন্যান্য মাদক জব্দ করেছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত ১২টা থেকে উত্তরার ১৩ নম্বর সেক্টরের কিং ফিশার বার এন্ড গ্রিল-এ অভিযান চালায় ডি‌বি।

উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মোহসীন ব‌লেন, আটককৃতদের যাচাই-বাছাই করে তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

অভিযানে থাকা ডিবির এক কর্মকর্তা জানান, কিংফিশার বারে কোনো অনুমতি ছিলো না। অবৈধভাবে বারটি পরিচালিত হ‌চ্ছি‌ল। এখানে রাতভর চলে মাদকের আড্ডা। চলতো অসামাজিক কার্যকলাপও। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে বারটিতে অভিযান চালা‌নো হয়।

ঢাকারিপোর্ট২৪.কম/আরআইটি/আরএএম